মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে চাকরি, আবেদন করুন দ্রুত

FinTech Innovations
0

 

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে চাকরি, আবেদন করুন দ্রুত

 


 

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) রাজস্ব খাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী রোববার। এই প্রতিষ্ঠানে ১৬তম গ্রেডে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত অ্যাপটিটিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে।

বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

 

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১এ কল অথবা alljobs.query@teletalk.com.bd এবং dd_hr@mra.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ইমেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

 

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

 

আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, বিকেল পাঁচটা পর্যন্ত।




Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)